বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরাকে মার্কিন স্থাপনায় ৬ শতাধিক হামলা, ইরান-সমর্থিত গোষ্ঠীর তৎপরতা নিয়ে সতর্কতা


প্রকাশ :

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার (৬ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাগদাদে মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে অবস্থিত কনস্যুলেটসহ একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বাগদাদে মার্কিন দূতাবাস নতুন করে সতর্কতা জারি করে জানিয়েছে, ইরান-ঘনিষ্ঠ ইরাকি মিলিশিয়ারা আবারও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকি প্রশাসনের কিছু অংশ এসব গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক ও কার্যকর সহায়তা দিচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়।