বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নির্ধারণে অমিত শাহের কলকাতা সফর


প্রকাশ :

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর তৎপরতা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা Amit Shah আজ রাতেই কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন।

দলীয় সূত্র জানায়, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী Mohan Charan Majhi।

বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রক্রিয়াটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, পরিষদীয় দলনেতাই পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ফলে এ বৈঠকের মাধ্যমে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও নির্ধারিত হতে পারে।

অন্যদিকে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী Mamata Banerjee পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমরা পরাজিত হইনি, তাই পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।’