রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ
 
লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করতে সহযোগিতা করার অভিযোগ তুলে ইউপি সদস্য আব্দুল করিমকে মারধরের অভিযোগ উঠেছে চলবলা ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দুহুলী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল করিম।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ আগস্ট স্থানীয় এক নারী তার ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও ভুক্তভোগী নারীকে নাকি তিনি থানায় সহযোগিতা করেছেন এমন অভিযোগে শাহ আলমের পরিবারের সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকালে পথরোধ করে কৃষক দল নেতা শাহআলম এর ছেলে মেহেদী হাসান, স্ত্রী মনোয়ারা বেগমসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন আব্দুল করিম। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুল করিম জানান, এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। তিনি আরো জানান, গত ১৯ আগস্ট কৃষকদল নেতা শাহআলম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী রোজিনার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে এমন একটি ভিডিও ভাইরাল হয়। এঘটনার পর দিন প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ একটি মামলা দায়ের করলে সকালে দল তাকে বহিষ্কার করে। বিকালে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারা রয়েছেন। শাহ আলম জেল হাজত থেকে ছাড়া পেলে তার উপর আবারো আক্রমণ এর আশংকা করতছেন তিনি।
বিজ্ঞাপন