রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

‘প্রবীণদের নিয়ে রিক এর পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন 


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
‘প্রবীণদের নিয়ে রিক এর পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন 

রিক ১৯৮৯ সাল থেকে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক ও সুসংগঠিত কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবীণদের নিয়ে কাজ করার ক্ষেত্রে  রিক একটি পথিকৃৎ সংস্থা হিসেবে গত প্রায় চার দশকে যে অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্য অর্জিত হয়েছে তা লিপিবদ্ধ করে ‘প্রবীণদের নিয়ে রিক এর পথচলা’ শিরোনামে একটি প্রকাশনা মূদ্রণ সম্পন্ন করা হয়।

আজ শনিবার (২৯ আগষ্ট ) রিক কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে প্রকাশনাটির মোড়ক উন্মোচন এর একাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। 
বক্তব্য রাখেন ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ’ এর সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস এবং রিকের প্রবীণ কার্যক্রম বিষয়ক গবেষক তোফাজ্জেল হোসেন মঞ্জু । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিকের পরিচালক আফরোজা লায়লা, সহকারী পরিচালক আসনান খান এবং উর্দ্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম থেকে আগত প্রতিনিধিগণ।
 “প্রবীণদের নিয়ে রিক এর পথচলা” প্রকাশনাটি তৈরিতে কাজ করেছেন রিকের উপ পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী এবং সহকারী মহাব্যবন্থাপক  ফেরদৌসী বেগম গীতালি ।

        

বিজ্ঞাপন