লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া মুকুল মিয়া ওই এলাকার অনুমোদনবিহীন সার ব্যবসায়ী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।
কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, মান্নানের চৌপথি এলাকায় সার অবৈধভাবে মজুদ রেখে বিক্রি করা হচ্ছিল এমন খবর পেয়ে দুপুরে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, “অভিযানের সময় অবৈধভাবে সার মজুদ রাখা অবস্থায় মুকুল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।”
আদিতমারীউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস সাংবাদিকদের বলেন, “সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।
রংপুরে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
১০ ঘন্টা আগে
‘প্রবীণদের নিয়ে রিক এর পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
১০ ঘন্টা আগে