লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত দুটি ইজিবাইক উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় শাহীন মিয়া (৩০) ও আকাশ মিয়া (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ আগস্ট সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসা চন্দন কুমার সেনের একটি সবুজ রঙের ইজিবাইক হাসপাতালের নতুন ভবনের নিচে রেখে তিনি রোগী নিয়ে দ্বিতীয় তলায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে ইজিবাইকটি দেখতে না পেয়ে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকসহ দুটি ইজিবাইক উদ্ধার করে এবং ওই দুইজনকে আটক করে।
আটক শাহীন মিয়া লালমনিরহাট সদর উপজেলার সুবারবাড়ী এলাকার এবং আকাশ মিয়া কুলাঘাটের সাকোয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।
রংপুরে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
১৬ ঘন্টা আগে