শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত

উর্দূভাষী আটকে পড়া জনগোষ্ঠি সাধারণ পূর্নবাসন কমিটি-এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে।

 শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এসপিজিআরসি’র নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে নগরীতে শোক র‌্যালী করে। এরপর রেলওয়ে কবরস্থানে নাসিম খানের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন, এসপিজিআরসি পাকিস্তানের নেতা হুমায়ুন জাফর, এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়া ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার নেতাকর্মী পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর এম নাসিম খানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, মরহুম নাসিম খান একজন মানবিক নেতা ছিলেন। তিনি শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর যে কোন খানে মানুষ নির্যাতিত-বঞ্চিত হলে তিনি প্রতিবাদ জানাতেন। তাদের পাশে থাকার চেষ্টা করতেন। সারাদেশের মধ্যে ১৩টি জেলায় ১৭টি ক্যাম্পের এসপিজিআরসি নেতাকর্মীরা এম নাসিম খানকে শ্রদ্ধা জানিয়েছে। তিনি যেমন নির্যাতিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও তার পথ ধরে এগিয়ে যেতে চাই। 

বিজ্ঞাপন