শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে নদীভাঙন কবলিত মানুষের পাশে ওভা, তিন দিন চলবে ত্রাণ বিতরণ


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
লালমনিরহাটে নদীভাঙন কবলিত মানুষের পাশে ওভা, তিন দিন চলবে ত্রাণ বিতরণ

লালমনিরহাটে নদীভাঙন কবলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আপন গ্রাম প্রগতি (OVA)। সংগঠনটির উদ্যোগে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় শহরের সার্কিট হাউস রোডে আপন গ্রাম প্রগতি (OVA)-এর কার্যালয়ে পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নের নদীভাঙনকবলিত অসহায় মানুষের মধ্যেও এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন গ্রাম প্রগতি (OVA) লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ও কার্যকরী সদস্য আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্য।
প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস বলেন, নদীভাঙনকবলিত হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার অংশ হিসেবে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন সদর উপজেলার অন্যান্য ইউনিয়নসহ জেলার ভোটমারী ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন