শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদান করা ইসরাত জাহান-এর সাথে রংপুর জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা  বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) শরিফুল আলম এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রংপুরের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী পদক্ষেপ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন জেলা প্রশাসক রংপুরের সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের সুচিন্তিত মতামত গ্রহণ করেন ও নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। রংপুরকে একটি সমৃদ্ধ ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।এ সময় রংপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

বিজ্ঞাপন