সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গাইবান্ধায় অনলাইন অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে দুই নারীসহ চারজন কারাগারে


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
গাইবান্ধায় অনলাইন অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে দুই নারীসহ চারজন কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইনে অশ্লীল ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। একইদিন বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে আর্থিক লাভ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়, যদিও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়া এলাকার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পলাতকসহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন