বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু

চলতি বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দুর করতে রংপুর নগরীর সকল ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দুর করতে নগরীর বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করা হলো। নগরবাসী যদি আমাদের যৌক্তিক কিছু সময় দেন তাহলে রংপুর সিটি কর্পোরেশন এলাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে নানা উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সড়ক সংস্কারের কাজগুলোর গুনগত মান যেন নগরবাসীর কাছে সন্তোষজনক হয়, সে লক্ষ্যে সিটি কর্পোরেশনের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ তদারকি করছেন। এছাড়াও নগরীর যেসকল সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে সে সড়কগুলি চলাচলের যোগ্য করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞাপন