রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ


প্রকাশ : (২ ঘন্টা আগে)
রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রংপুর নগরীতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে শাপলা চত্বর এলাকায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে|


রবিবার (২৬ জুলাই)সকাল ১১ টায় জনস্বার্থ বিরোধী, সর্বনাশা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়|কমিটির সদস্য সচিব শান্ত মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, আহ&বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,যুগ্ম আহ&বায়ক মোঃ সোহেল,সদস্য শামীম আহমেদ| সমাবেশ সঞ্চালনা করেন কমিটির সদস্য শাহিদুল ইসলাম সুমন|


নেতৃবৃন্দ বলেন ইতোমধ্যে যাদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের অভিযোগ আগের তুলনায় দুইগুন থেকে তিনগুন বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে|এটা নেসকোর অন্যায়|তারা জনগণকে ভয় দেখিয়ে,মিথ্যা বলে প্রতারণা পূর্বক ইচ্ছার বিরূদ্ধে এই প্রিপেইড মিটার লাগাচ্ছে|অবিলম্বে এই প্রিপেইড মিটার লাগানোর প্রকল্প বাতিল করে পূর্বের ডিজিটাল বহাল করার দাবী জানান|

বিজ্ঞাপন