রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত

রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) ও দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮) জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি রথবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার নিহত হন। স্থানীয় আহত অজিত চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

বিজ্ঞাপন