রংপুরে সহকারী প্রধান শিক্ষক হতে প্রধান এবং সহঃ শিক্ষক হতে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষক সমাবেশ করেছে । শনিবার( ১ আগষ্ট) বেলা ১১ টায়, রংপুর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর বিভাগের সকল ভারপ্রাপ্ত ও সহকারী প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক পদোন্নতি ও জাতীয় করণ আলোর সন্ধানে ঐক্যজোট এর আয়োজনে এই সমবেশ অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহীন বাদশা, আলহেরা ইনস্টিটিউট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া, খারুয়া বাঁধা উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শফিউল করিম, কবি দিলরুবা শাহাদাৎ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল মজিদ, তালুক হাবু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, বদরগঞ্জের গোপালপুর শেকের হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ ছাবের আলী, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ গোলাম মোস্তফা, আজিজ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোছাঃ মাসুদা জেসমিন, বড়দরগা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান একেএম সাইফুল ইসলাম আজাদ, সৈয়দপুর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ তাইমুল ইসলাম, বদরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইয়াসমিন সুলতানা, উলিপুর গুনাইগাছ এর ফিরোজ ইমাম আমিন, উলিপুর ধামশ্রেণির নুরুন্নবী সরকার, উলিপুর নারিকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ। বক্তারা বলেন বর্তমান সরকার শিক্ষকবান্ধব সরকার।
এই সরকারের নিকট আমাদের জোর দাবী, এমপিও নীতিমালা সংশোধন করে পদোন্নতির মাধ্যমে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ এবং তাদের গ্রেড পরিবর্তন। তারা আরও বলেন, বৈষম্য নয়, ন্যায্য অধিকার চাই। অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি চাই। যোগ্যতা ও অভিজ্ঞতার স্বীকৃতি চাই।