শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এফআরইবির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশ : (৪ সপ্তাহ আগে)
এফআরইবির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফোরাম ফর দ্য রাইটস অব এল্ডারলি বাংলাদেশ (এফআরইবি)-এর কার্যনির্বাহী কমিটির এক সভা ১৪ জুলাই ধানমন্ডিস্থ রিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এফআরইবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। বক্তব্য রাখেন মহাসচিব আবুল হাসিব খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১), কোষাধ্যক্ষ দীপক রঞ্জন চক্রবর্তী এবং নির্বাহী সদস্য ও ঘাসফুলের প্রতিনিধি আদিবা তারান্নুম। সভা পরিচালনা করেন রিকের এজিএম ফেরদৌসী বেগম গীতালি।

সভায় বয়স্ক মানুষের যাতায়াতে স্বস্তি আনয়নের লক্ষ্যে গণপরিবহনে সংরক্ষিত আসনের ব্যবস্থা নিশ্চিত করা, বয়স্ক ব্যক্তিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিআরটিসিসহ অন্যান্য বাসে অর্ধেক ভাড়া নির্ধারণের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন, বয়স্ক ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ঋণ সুবিধা প্রদান, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ওয়ার্কিং কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন