মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ সারাদেশ

নিয়োগ বাণিজ্য নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশ :

রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলেও অধ্যক্ষের বিরুদ্ধে ‘নিয়োগ বাণিজ্য’, গোপন নিয়োগ,পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জুলাই ‘এলাকাবাসীর’ ব্যানারে একটি মহল মাদ্রাসার বিরুদ্ধে গোপন নিয়োগ, পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করে। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করা এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে আসছে।অথচ প্রতিষ্ঠানে কোনো গোপন নিয়োগ হয়নি এবং নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মো:খলিলুর রহমান 

 আইসিটি প্রভাষক মোছা:শরিফা আক্তার, জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মাহমুদা খানম,আরবি প্রভাষক মাওলানা মো:আতিফুল আরেফিন ও ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মো: জোবায়ের খন্দকার,মাদ্রাসার জমিদাতা মো:হোসেন আলী বলেন,অষ্টম শ্রেণির ছাত্রী মোছা:মাক্তুবা।