লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর বড় ভাই আলহাজ্ব শেখ মো. আব্দুস সোবহান আর নেই।
তিনি আজ (সোমবার) সকাল ১০টায় লালমনিরহাট শহরের গোশালা বাজার মসজিদ-সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর নিউ কলোনি হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।