রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সোহেল হোসনাইন কায়কোবাদ


প্রকাশ :

রাজারহাট উপজেলার তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

শনিবার বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

পরিদর্শনকালে রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।