মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ট্রান্সফরমার চুরির সময় কৃষককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার


প্রকাশ :

রংপুরে ট্রান্সফরমার চুরির সময় কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় রশিদ মিয়া নামে  একজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামীজানান,রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় মফিজার রহমান নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তেপ্রাপ্ত একজন আসামিকে গতকাল (১২ জুলাই) রাতে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ রশিদ মিয়া (৪২) বগুড়ার শিবগঞ্জ থানাধীন জানগ্রামের দুলা মিয়ার ছেলে। ভুক্তভোগী ঐ কৃষকের ভাইয়ের দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ বসানো আছে। ইরি মৌসুমের সেচ দেওয়া শেষ হওয়ায় প্রতিদিনের মতো রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। গত ৭ মে সকালে ভিকটিমের প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানায়। ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান এবং ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন গত ৭ মে, রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এবং সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল ১২ মে, রাত সাড়ে ৭টায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রশিদ মিয়া (৪২), পিতা- দুলা মিয়া, মাতা- মোছাঃ রশিদা বিবি, সাং- জানগ্রাম, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।