বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে আবাসিক হোটেল থেকে তরুন-তরুনী আটক


প্রকাশ :

রংপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক চর্চার অভিযোগে চার তরুন-তরুনীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সিটি ভিউ হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক চর্চার সময় দুই তরুন ও দুই তরুনীকে আটক করা হয়। তাদের উভয়ের মধ্যে সম্পর্ক জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, অনৈতিক চর্চা করা অবস্থায় সন্ধায় চার তরুন-তরুনীকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফজাতে নেয়াসহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত পরে জানানো হবে।