আদালতের রায় উপেক্ষা করে রাস্তা উদ্ধার ও ব্যবহারে উপযুক্ত করার জেড়ধরে দু'পক্ষের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত জাহিদুল ইসলাম জিন্নাত(৪৫) ডাংঘাট এলাকার আব্দুল সাত্তার মাস্টারের পুত্র।
মঙ্গলবার(১৪জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফুলখা ডাংঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দশজনকে গ্রেফতার করে।
নিহত জাহেদুল ইসলাম জিন্নাতের পরিবার জানায় ১৯৯৬ সালে স্থানীয়রা রাস্তাটি উদ্ধারের ও ব্যবহারের জন্য কুড়িগ্রাম জজ কোর্টের মামলা দায়ের করে,মামলার রায়ে চলমান রাস্তাটি বহাল রেখে ম্যাপের পুরোনো রাস্তাটির উপর নিষেধাজ্ঞা প্রদান করে।
আবারো ২০২৫ সালে রাস্তাটি উদ্ধারের জন্য মামলা করা হলে আদালত রাস্তাটি ব্যবহারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে এবং সর্বশেষ লিগ্যাল এইডে২০২৬ উক্ত রায়ের উপর সম্মতি জ্ঞাপন করে পুনরায় পুরোনো রাস্তাটি ব্যবহারে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে।
স্থানীয়রা জানান,কিছুদিন পুর্বে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: সামিউর রহমান পুরোনো রাস্তাটি উদ্ধার করে।উক্ত অব্যবহৃত সড়কটির পাশের জমি চাষাবাদের উদ্দেশ্যে জিন্নাত গেলে প্রতিপক্ষরা রাস্তা কেটে ফেলার অভিযোগ তুলে আক্রমণে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিলে পথিমধ্যে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে জানতে চেয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: সামিউর রহমান'কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন আমরা ঘটনাস্থলে রয়েছি,ঘটনাস্থলে দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।