উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ই জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম কুইজ প্রতিযোগিতার উদ্ভাধেন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানরংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে।
বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। আর সেই জ্ঞানের বাস্তব প্রয়োগই মানবসভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে। গবেষক ও চিন্তাবিদরা তাঁদের মেধা ও শ্রমের সমন্বয় ঘটিয়ে মূল কার্যক্রমের মধ্য দিয়ে উদ্ভাবন করে থাকেন। সেই উদ্ভাবনগুলোই মানব কল্যাণে বা মানবতার কল্যাণে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান চর্চায় আরো মনোযোগী হতে হবে এবং এমন উদ্ভাবন করতে হবে যা দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি বৈশ্বিক মানবকল্যাণেও অবদান রাখতে পারবে।বিজ্ঞানের এই যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি প্রয়োগ করার জন্য এই ধরনের মেলা খুবই প্রয়োজন। জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে নিজেদের এগিয়ে নিতে এই চর্চা অব্যাহত রাখতে হবে। প্রশাসন এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে
সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব
সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ
ডিআইজি আমিনুল ইসলাম, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর, জেলা
প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি
কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন।
উল্লেখ্য,
বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
উদ্যাপন উপলক্ষ্যে তিন
দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৪৩টি স্টল স্থান
পেয়েছে।