মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক ও ˆদনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি লিয়াকত আলী (৬৫) আর নেই| (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| সাপটানা এলাকায় নিজ বাড়িতে সকালে হঠাৎ অসুস্থ হলে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন| 

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-¯^জনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে|

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে| বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন|

লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদকের শোক বার্তা 

প্রবীণ সাংবাদিক লিয়াকত আলীর মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার-৭১ এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন| তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান| একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন|