বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পরীমণিসহ তিনজনের মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
পরীমণিসহ তিনজনের মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন, শুনানিতে পরীমণির আদালতে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে।

বিজ্ঞাপন