মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে আইনজীবীদের বিক্ষোভ, বুধবার- বৃহস্পতিবার কালো কাপড়ে মুখ ঢেকে অবস্থান কর্মসূচি ঘোষণা


প্রকাশ : (২ ঘন্টা আগে)
রংপুরে আইনজীবীদের বিক্ষোভ, বুধবার- বৃহস্পতিবার কালো কাপড়ে মুখ ঢেকে অবস্থান কর্মসূচি ঘোষণা

রংপুর আইনজীবী সমিতির তথাকথিত অ্যাসোসিয়েট সদস্যের নামে ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক সব কালো আইন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট জুবাদুল ইসলাম বুলেট, অ্যাডভোকেট মোকছেদুল হক, অ্যাডভোকেট মঞ্জুম হোসেন, অ্যাডভোকেট মাসুম
হাসান, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়াজী, অ্যাডভোকেট ছগির উদ্দিন আহম্মেদ ও অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফসহ বৈষম্যের শিকার অন্যান্য আইনজীবী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  মিছিল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।

বিজ্ঞাপন