মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ 


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ 
‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। আজ সকালে রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দে রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ, আতাউর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মহিয়সী বেগম রোকেয়া জন্মভিটার উন্নয়নে বাংলা একাডেমি প্রকল্প গ্রহণ করলে তা পরিকল্পনা কমিশনে আটকে আছে। দ্রুত উন্নয়ন প্রকল্পটি একনেকের সভায় অনুমোদনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এলাকাবাসী।
বিজ্ঞাপন