মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে পৃথক ২ স্থানে ৬টি ককটেল নিক্ষেপ


প্রকাশ : (২ ঘন্টা আগে)
রংপুরে পৃথক ২ স্থানে ৬টি ককটেল নিক্ষেপ

রংপুরে সোমবার রাতে দুটি স্পটে ছয়টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং চারটির বিস্ফোরণ হয়নি। পুলিশের ধারনা, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ আতঙ্ক তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় নগরীর কোতয়ালী থানার বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি জেলার মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজের নিচে চারটি ককটেল নিক্ষেপ হলেও বিস্ফোরিত হয়নি। 
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা পাঁচটি বস্তুর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল।বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বস্তুগুলো উদ্ধার করে নিষক্রিয় করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাত ১০টার দিকে রাস্তা থেকে ককটেল সদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো জর্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো ছিল। কারা এগুলো নিক্ষেপ করেছে, তা শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।

বিজ্ঞাপন