মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বগুড়ায় মহাসড়কে ভ্যানে আগুন, ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
বগুড়ায় মহাসড়কে ভ্যানে আগুন, ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ধরনের স্লোগান দেওয়ার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি গাড়িদহ এলাকায় মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা একটি ভ্যানের ওপর থাকা বস্তায় আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ভ্যানে আগুন দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

সূত্র: ইত্তেফাক

বিজ্ঞাপন