সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দেশ বাঁচাতে জাতীয় ঐক্য জরুরি— সারোয়ার ওয়াদুদ চৌধুরী


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
দেশ বাঁচাতে জাতীয় ঐক্য জরুরি— সারোয়ার ওয়াদুদ চৌধুরী

২৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্ট-ডিবিএম আয়োজিত প্রতিবাদ সমাবেশে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশ বাঁচাতে এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো গঠনে জাতীয় ঐক্য জরুরি। 

ডিবিএম সভাপতি সাবেক সচিব কাসেম মাসুদের সভাপতিত্বে দেশব্যাপী বিদ‍্যুৎ-গ‍্যাস-তেল সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দখল-চাঁদাবাজি, সন্ত্রাস-রাহাজানি, হত্যা-ধর্ষন-গুম, নারী-শিশু-নির্যাতনের প্রতিবাদে সমাবেশে আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল আমসা আ আমিন, সাবেক অতিরিক্ত সচিব ডঃ সাঈদুর রহমান সেলিম, ডিবিএম মহাসচিব আবুল কালাম আজাদ, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ডঃ শফিকুল ইসলাম কানু, সোস্যাল জাস্টিস ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ শোয়েব, গণমুক্তি জোটের চেয়ারম্যান ডঃ শাহরিয়ার ইফতিখার ফুয়াদ, মানবাধিকার সংগঠক লায়ন আজম খান, ইউডিপি চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন