বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৪২


প্রকাশ :

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া শিশুটি খুলনা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে ও হামের উপসর্গে মোট ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৮৭ হাজার ৯২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৭২ হাজার ৪০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৭৮২ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৯০৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।