মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশ :

 রংপুরে পুষ্টি কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়ন জোরদারে সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির (সিএলএমএনসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের আয়োজনে এবং নাইস (NICE) প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আখতার ইমাম ২০২৫-২৬ অর্থবছরের পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন। তিনি পুষ্টি কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও মনিটরিং ব্যবস্থার বিভিন্ন দিক উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, সুস্থ ও সক্ষম নতুন প্রজন্ম গড়ে তুলতে নগরীর গর্ভবতী মা, নবজাতক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি পুষ্টি উন্নয়নে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও স্থানীয় সরকারসহ সব খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নগর এলাকার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।