সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

জিমেইলে যুক্ত হচ্ছে এআই-চালিত স্মার্ট সারাংশ ফিচার


প্রকাশ :

জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলে নতুন এআইভিত্তিক সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সার্চে আগে থেকেই চালু থাকা ‘এআই ওভারভিউ’ ফিচারের সাফল্যের পর এবার সেটিই ই-মেইল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীর ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে তুলে ধরবে। ফলে দীর্ঘ ই-মেইল না পড়ে দ্রুতই মূল বিষয়টি বোঝা যাবে এবং প্রয়োজনীয় মেইল খুঁজে বের করা সহজ হবে।

শুধু তাই নয়, জিমেইলের সার্চ অপশনেও আসছে বড় পরিবর্তন। ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করে তথ্য জানতে পারবেন। এআই তখন একাধিক ই-মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্যের একটি সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে দেবে। এতে সার্চ আরও নির্ভুল ও সময়সাশ্রয়ী হবে।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে ব্যবহার করতে হলে ‘জেমিনাই ফর ওয়ার্কস্পেস’সহ প্রয়োজনীয় স্মার্ট ফিচার আগে থেকেই সক্রিয় রাখতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ