রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

বমি হলে কি রোজা ভাঙে?


প্রকাশ :

রমজান মাসে দীর্ঘসময় না খেয়ে থাকার কারণে অনেক সময় রোজাদারদের বমি, মাথা ঘোরা বা শারীরিক দুর্বলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে—বমি হলে রোজা ভেঙে যায় কি না এবং পরে কাজা করতে হবে কিনা।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, বমির ক্ষেত্রে রোজা ভাঙা না ভাঙা নির্ভর করে তা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত—এর ওপর।

ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কারও অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণ ছাড়া হঠাৎ বমি হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এ ক্ষেত্রে কাজা করারও প্রয়োজন নেই।

তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, বিশেষ করে মুখভর্তি বমি আনে, তাহলে তার রোজা ভেঙে যাবে। সে ক্ষেত্রে ওই রোজা পরে কাজা আদায় করতে হবে।

এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মুহাম্মদ (সা.) বলেছেন—

“যার অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, তার ওপর কাজা নেই। আর যে ইচ্ছাকৃতভাবে বমি করে, তার ওপর কাজা আবশ্যক।”

হাদিসটি তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসতাদরাকে হাকেম গ্রন্থে বর্ণিত হয়েছে।

এ কারণে রোজা অবস্থায় অসুস্থতা দেখা দিলে আতঙ্কিত না হয়ে বিষয়টি সঠিকভাবে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।