রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় নারীদের আত্মকর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
হাতীবান্ধায় নারীদের আত্মকর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পোশাক তৈরি এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম বেলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুর ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার সব সময় মানুষের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এ ছাড়া দেশের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা করা উচিত।

আয়োজকেরা জানান, প্রাথমিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ৬২ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। এর মাধ্যমে এসব পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হতে পারবেন।

বিজ্ঞাপন