রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এ প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মিশন মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. সেলিমা ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে হাসপাতালে আলোচনা সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ডায়াবেটিস সমিতির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় সহ-সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,  সাধারণ সম্পাদক আব্দুস সালাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় এরশাদুল হক আসাদ ,  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, সমিতির সদস্য এবং সাধারণ রোগীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন