বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন-এর শিক্ষা বৃত্তি প্রদান


প্রকাশ : (১ ঘন্টা আগে)
লালমনিরহাটে অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন-এর শিক্ষা বৃত্তি প্রদান

অলিউদ্দিন-মেহুরুন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহস্পতিবার (১২ই নভেম্বর) লোহাকুচি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রতিবছরের ন্যায় এ বছরেও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলি উদ্দিন -মেহেরুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস.এম শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার'৭১। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ফজলুর রহমান, ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, লোহাকুচি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলাম মাদুল প্রমূখ।
লোহাকুচি হাইস্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে, ষষ্ঠ শ্রেণির রোকেয়া আক্তার, হোমেয়ারা খাতুন, আশা মনি। সপ্তম শ্রেণীর ফাতেমা খাতুন, হিমু আক্তার, আছমা খাতুন। অষ্টম শ্রেণীর মাহফুজা আক্তার, জেরিনা আক্তার, খাদিজা আক্তার। নবম শ্রেণীর শাহরিয়ার কবির, শারমিন আক্তার, সিয়াম বাবু। দশম শ্রেণীর নিঝুম সাহা, নুরে -ই- জান্নাত, মাসুমা আক্তার।
এ সময় লোহাকুচি স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামে প্রতিষ্ঠিত অলিউদ্দিন- মেহেরুন ফাউন্ডেশন  প্রতিষ্ঠা করা হয়। এই ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন