লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জিন্নাহ নামের একজনকে আটক করেছে।অভিযানের খবর পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (১০নভেম্বর)লালমনিরহাট গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে ১শত পিচ ইয়াবা টেবলেটসহ জিন্নাহকে আটক করা হয়।
আটকৃত জিন্নাহ পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলীয়া গ্রামের আঃসামাদের ছেলে। পলাতক সাইয়াকুল ইসলাম (সাইয়া)একই এলাকার মৃতঃআহম্মেদ আলীর ছেলে অপরজন হাফিজুল ইসলাম (হাফিকুল) বাড়াইপাড়া (কালীবাড়ি)গ্রামের কালু শেখের ছেলে বলে জানা গেছে।
লালমনিরহাট গোয়েন্দা পুলিশ (ডিবি) সহকারী পরিদর্শক ইব্রাহিম জানায়, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।