রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে একজন আসামিসহ ১১৪ পিস ভারতীয় ইয়াবা, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গঙ্গারহাট, মোগলহাট ও অনন্তপুর বিওপির আওতাধীন তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১৪ নভেম্বর সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্র খান এলাকা থেকে একজন আসামিসহ ১১৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ১৩ নভেম্বর সকালে লালমনিরহাটের চওড়াটারী এলাকা থেকে পারফিউম, পাউডার, তেল ও টুথপেস্টসহ ১৫ আইটেম ভারতীয় পণ্য এবং একই দিন রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কদমতলী এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা। আটক আসামি ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন