আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যেই এ ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করছে। এর মূল লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অবরুদ্ধ ও নির্যাতনের ঘটনা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখছে, অনেক শিক্ষক নির্যাতনের শিকার হচ্ছেন। সমাজে নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
লালমনিরহাটে সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর সংবাদ সম্মেলন
১৩ ঘন্টা আগে
লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
১৪ ঘন্টা আগে