বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

‘পুষ্পা টু’কে পেছনে ফেলল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’


প্রকাশ :

বলিউড বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারেই আয়ের হিসাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল আলোচিত ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ছাড়িয়ে গেছে ছবিটি।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা টু’ মুক্তির দ্বিতীয় রোববারে আয় করেছিল প্রায় ৫৪ কোটি রুপি। অন্যদিকে, একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে তুলেছে প্রায় ৫৮ কোটি রুপি, যা নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘পুষ্পা টু’-এর পর সালমান খান ও আমির খানের মতো বড় তারকাদের সিনেমা মুক্তি পেলেও বাণিজ্যিকভাবে তেমন সাড়া ফেলতে পারেনি। সেখানে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ শুরু থেকেই ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

মুক্তির মাত্র ১০ দিনে ভারতীয় বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপিতে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর. মাধবন অভিনীত এই ছবিটি দ্বিতীয় সপ্তাহান্তেই প্রায় ১১১ কোটি রুপি আয় করেছে।

বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, সামনে বড় কোনো নতুন ছবি মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’। সে কারণে অল্প সময়ের মধ্যেই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়তে পারে বলে আশা করা হচ্ছে।