আসছে সজল নূর ও সালহা খানম নাদিয়া অভিনীত হৃদয়স্পর্শী প্রেমের নাটক ‘বর্ষা বিহনে’। রেজাউর রহমান রিজভীর চিত্রনাট্যে এবং ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে আগামী ১১ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে। টেলিভিশনে প্রচারের পরপরই নাটকটি সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।
আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহসংগীত পরিচালনা করেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ নিজেই। চিত্রগ্রহণে আছেন হাসান জুয়েল, কালার করেছেন আশিকুজ্জামান অপু, সম্পাদনা করেছেন সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।
‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রেম, সম্পর্ক ও জীবনের জটিলতাকে ঘিরে। নাটকটি একটি আবেগঘন ও পারিবারিক গল্প বলবে, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।
সাদামাটা এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত এই নাটকটি সবার জন্য এক ভিন্নধর্মী আবেগময় অভিজ্ঞতা হয়ে উঠবে—এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।