রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

রংপুরে ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন


প্রকাশ :

রংপুরে সংবাদ উপস্থাপনা, আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সচেতনতা বিষয়ক টক শো প্রচারের লক্ষ নিয়ে রংপুরে এক অনন্য আযয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র এবং এর ডিজিটাল প্ল্যাটফর্ম (ফেসবুক ও ইউটিউব) এর। 

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরীর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী প্রফুল্ল অংশুমান এবং আশীষ ভট্টাচার্য্য (বিটুমামা) গান পরিবেশন করেন। পরে ঐকতানের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ঐকতান এর থিম সঙ পরিবেশনের মধ্যদিয়ে। এরপর ঐকতানের লোগো উন্মোচন হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটিভির নিউজ প্রেজেন্টার ফাজানা আখি, এনটিভির নিউজ প্রেজেন্টার মীর তৌফিক হোসেন ও ড. ফারজানা নাহিদ, যমুনা টিভির নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, দিপ্ত টিভির নিউজ প্রেজেন্টার আনোয়ারুল আলম, বিটিভির নিউজ প্রেজেন্টার রিশান মাহমুদ, এটিএন নিউজের নিউজ প্রেজেন্টার আকাশ এহসান। সঞ্চালনা করেন এনটিভির নিউজ প্রেজেন্টার তাসরিমা নাহিদ ও চ্যানেল টুয়েন্টিফোরের নিউজ প্রেজেন্টার সুস্মিতা ফেরদৌসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ আরিফুল ইসলাম। 

এর আগে অনুষ্ঠানের শুরুতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং ঐকতানের সহযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১২০০ জন অংশ গ্রহণকারীর মধ্যে প্রায় একুশ জনকে পুরষ্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি মাহবুবুল ইসলাম, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক এ কে এম মঈনুল হক, দৈনিক গণআলোর প্রকাশক সেরাফুল হোসেন হিমেল,সংগঠক তানবিরুজ্জামান তানভিরসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

ঐকতান পরিবার এর পক্ষ থেকে বলা হয়, ঐকতানের লক্ষ্য কোর্সসমূহের মাধ্যমে এই নতুন যাত্রায় সমাজের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিল্পসত্তার বিকাশ ঘটিয়ে একটি আলোকিত ও সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারিত হবে শিক্ষার্থীদের সংবাদ উপস্থাপনা, আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সচেতনতা বিষয়ক টক শো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল 'ঝড়হম ভড়ৎ এড়ড়ফ' ব্যান্ডের সংগীতানুষ্ঠান। এই পরিবেশনায় জনপ্রিয় শিল্পী প্রফুল্ল অংশুমান এবং আশীষ ভট্টাচার্য্য (বিটুমামা)গান পরিবেশন করেন। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে রংপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কয়েকটি ফিচার ভিত্তিক প্রেজেন্টেশন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠিত সংবাদ উপস্থাপক, সংবাদকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি রংপুর শহরের শিক্ষা, শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট জনরা।