মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে ১৯, ২০ ও ২১ ডিসেম্বর তিনদিন ব্যাপী আন্তঃজেলা পথনাটক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রংপুর নাট্যফোরাম।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন করে অনুষ্ঠান উদ্ভোদন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ। সুচনা বক্তব্য রাখেন রংপুর নাট্যফোরামের আহবায়ক চৌধুরী মাহামুদুন নবী ডলার।
পরে যন্ত্রসঙ্গীত পরিবেশন করর শুদ্ধ সঙ্গীত পরিষদ। আবৃত্তি শোনায় স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্র, ভাওয়াইয়া পরিবেশন করে ভাওয়াইয়া একাডেমির শিল্পীবৃন্দ। রংপুর বেতারের সঙ্গীত শিল্পী শর্মিলা সরকার সোমা কণ্ঠে দেশের গান। দলীয় নৃত্য পরিবেশন করে শিখা সংসদ। পথনাটক "শহীদ আবু সাঈদ" পরিবেশন করে কানাসাস, কারমাইকেল কলেজ; স্পন্দন নাট্য ও সাংস্কৃতিক সংসদ, কারমাইকেল কলেজ এর নাটক "দাম দিয়ে কিনেছি বাংলা", নাট্যনিকেতন নাটক ইন্টারভিউ সব শেষে গোবিন্দগঞ্জ থিয়েটার গাইবান্ধার পরিবেশনা পালা নাটক হাসুলির স্বদেশ।
দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর সঙ্গীত পরিবেশ করে নজরুল সংগীত সংগঠন দুঃখু মিয়া সংঘ, গণসংগীত শিল্পী রুপু মজুমদার, সাংস্কৃতিক পরিবেশনায় বাংলার চোখ, বিশ্বসাহিত্য কেন্দ্র, রংপুর। পথনাটক পরিবেশন করে রংপুর থিয়েটারের নাটক 'মা', রংপুর পদাতিক এর নাটক 'মাথা', পাঁচবিবি থিয়েটার জয়পুরহাটের পালা নাটক 'রুপবান কইন্যার পালা'।
আগামীকাল ২১ ডিসেম্বর রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৬টায় সমাপনী পরিবেশনায় থাকবে দলীয় ও একক সংগীত, নৃত্য, রাজশাহীর বিখ্যাত গম্ভীরা গান, পথনাটক ও সারথি থিয়েটার গাইবান্ধার পালা নাটক শান্দার কইনার পালা।