শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু


প্রকাশ :

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। মুখ্যমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে তারা মন্ত্রী হিসেবে শপথ নেন।

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন উপলক্ষে কলকাতাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শপথ অনুষ্ঠানের মূল মঞ্চে বড় আকারের দুর্গামূর্তি স্থাপন করা হয়। পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রতিকৃতি দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে বিভিন্ন খাবারের স্টল বসানো হয়। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ জনপ্রিয় বাঙালি খাবারের আয়োজন রাখা হয়।