রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সতর্কতার পর সফ্টওয়্যার ত্রুটিতে ১০০টির মতো এয়ারবাস বিমান স্থগিত


প্রকাশ :

জরুরি সফ্টওয়্যার আপডেটের কারণে এয়ারবাস এ৩২০ সিরিজের ১০০টিরও কম বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। গত সপ্তাহে ছয় হাজারের বেশি বিমানে সম্ভাব্য ত্রুটির ঝুঁকি ধরা পড়ার পর এই সিদ্ধান্ত আসে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে সমন্বয়ে দ্রুত সফ্টওয়্যার পরিবর্তনের কাজ করছে, যাতে স্থগিত থাকা সব বিমান আবার নিয়মিত সেবায় ফিরতে পারে।

ইউরোপের এই শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান গত শুক্রবারই গ্রাহকরা যেন তাৎক্ষণিকভাবে সফ্টওয়্যার প্রতিস্থাপনের পদক্ষেপ নেয়—এমন নির্দেশ পাঠায়। এতে স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হয়, অনেক বিমান দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হতে পারে।

কলম্বিয়ার আভিয়ানকা জানায়, তাদের বহরের প্রায় ৭০ শতাংশ ফ্লাইট এতে আক্রান্ত হয়েছে। আগামী ১০ দিনে ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে বলে প্রতিষ্ঠানটি সতর্ক করেছে। পরিস্থিতি সামাল দিতে ৮ ডিসেম্বর পর্যন্ত নতুন টিকিট বিক্রি স্থগিত রাখা হয়েছে।

ঘটনার সূত্রপাত অক্টোবরের একটি জেটব্লু ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর। মূল্যায়নে দেখা যায়, তীব্র সৌর বিকিরণ ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করতে পারে। এ কারণেই এয়ারবাস দ্রুত সতর্কতা জারি করে।