ঢাকার খিলক্ষেত এলাকায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যায় অভিযুক্ত ট্রাক চালককে রংপুরে র্যাব-১৩ গ্রেফতার করেছে ।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম সাংবাদিকদের জানান,গত ২৬ অক্টোবর গভির রাতে ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাবার সময় কুড়াতলী এলাকায় বাংলাদেশ পুলিশের একটি গাড়ির পিছন দিকে ধাক্কা দিলে গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকার ও কনস্টেবল মোঃ লিয়াকত আলীকে গুরুতর আহত করে । তাৎক্ষনিক ভাবে ডিউটিরত পুলিশ কর্মকর্তা উক্ত কনস্টেবল দ্বয়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয়।পরে ২৬অক্টোবর রাত ১টায় ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকারকে মৃত ঘোষনা করেন।পরবর্তীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্তে উক্ত সময়ে ট্রাক চালক হিসেবে মোঃ রিপন এর নাম পাওয়া যায়।এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসির একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাত ৮টায় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়ায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা ও সদরের উজিত ধরনী বাড়ী এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।