রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়ঃ ববি হাজ্জাজ


প্রকাশ :

নতুন নির্বাচন কমিশনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হতে হবে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, *"সার্চ কমিটি বিদ্যমান আইনে নতুন ইসি গঠন করতে যাচ্ছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি৷ নতুন ইসিতে আমাদের সবার মতামত প্রতিফলিত হবে বলে বিশ্বাস করি৷ তবে নতুন নির্বাচন কমিশনের প্রথম এজেন্ডা হবে যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আমাদের সুষ্পষ্ট বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে কোনধরণের স্থানীয় সরকার নির্বাচন নয়।"*

বুধবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এনডিএম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতিমূলক এই কর্মীসভায় ববি হাজ্জাজ বলেন, "হাসান মাহমুদ ছিলেন স্বৈরাচারী হাসিনার গোয়েবলস। সত্যকে মিথ্যা, রাতকে দিন বানিয়ে তিনি প্রচার করতেন৷ তাঁর বিএনপির সাথে কাজ করার আগ্রহ ইবলিশের ধোঁকার মত। পতিত স্বৈরাচারের অন্যতম দোসর পলাতক হাসান মাহমুদের বক্তব্য প্রচার করে গণমাধ্যম ভুল করেছে।"  

ববি হাজ্জাজ বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল যাই হোক সেটা আমাদের মাথাব্যথা না৷ বিশ্বের গণতান্ত্রিক সব শক্তির কাছেই হাসিনার আমল ছিলো অন্ধকার যুগ।"