রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শিক্ষা ও গবেষণার মাধ্যমে বেরোবিকে র‌্যাংকিংয়ে এগিয়ে আনা হবে—বেরোবির উপাচার্য


প্রকাশ :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, র‌্যাংকিংয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সিংগেল ডিজিটে নিয়ে আসতে হলে প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম। শিক্ষা ও গবেষণার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এগিয়ে আনা হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (৬ই নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘হাউ স্যালাইনিটি হ্যাজার্ডস আর শেপিং কোস্টাল কমিউনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, সেমিনারের বিষয়বস্তু দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিবছর জলবায়ুর বিরুপ প্রভাবের কারণে এ অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। যার প্রভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই এলাকার মানুষ। নিরপত্তা ঝুঁকি কমানোর জন্য এ ধরনের গবেষণা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে  সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান। 

সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমানের সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।