নগরাঞ্চলে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনে সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির (CLMNCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং নাইস (NICE) প্রকল্পের সহযোগিতায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা সভাপতিত্ব করেন। সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রকল্পের ফোকাল পারসন রাকিব হাসান।
সভায় স্বাগত বক্তব্য দেন সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (SAF) বাংলাদেশ-এর নাইস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোশফেকুল আলম তালুকদার। তিনি নাইস প্রকল্পের গত তিন মাসের কার্যক্রম, অগ্রগতি ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থাপনায় তিনি বলেন, নাইস প্রকল্পের কার্যক্রম শুধু পুষ্টি সচেতনতা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। রংপুর মহানগর এলাকায় এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন, চাহিদা ও সরবরাহ নিশ্চিতকরণেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, শহর পরিকল্পনাবিদ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন (বারটান)-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া যুব প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থী, রংপুর সাউথইস্টের প্রতিনিধি, পুষ্টি নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওর প্রতিনিধি, নিউট্রিশন ক্লাবের সদস্য, মাহীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন। ইএসডিও-নাইস প্রকল্পের কর্মকর্তারাও এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব হাসান বলেন, “আমাদের নিজ দায়িত্বে ওয়ার্ডভিত্তিক কাজ করতে হবে। প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থার সহযোগিতা নিতে হবে। বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গেও সমন্বয় করতে পারেন। সিটি কর্পোরেশন সর্বাত্মক পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে মো. রুবেল রানা বলেন, “সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় বস্তি রয়েছে এবং সব মানুষেরই খাদ্যের চাহিদা রয়েছে। অনেক শিশু অপুষ্টির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কাজ করছে। নাইস প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্প সমন্বিতভাবে এগিয়ে এসে সিটি কর্পোরেশনের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব।”
সভায় নগরাঞ্চলের পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভাটি সঞ্চালনা করেন সাফ বাংলাদেশ-এর নাইস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোহেল আহমেদ। (প্রস বিজ্ঞপ্তি)
মন্দের চেয়ে মন্দ
৫ ঘন্টা আগে
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান : বিশ্ব হার্ট দিবসে ওয়েবিনারে বক্তারা
৭ ঘন্টা আগে
রংপুরে বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে গ্রেফতার
১০ ঘন্টা আগে