মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে গ্রেফতার


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
রংপুরে বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে গ্রেফতার

রংপুরে আলোচিত বাবা হত্যার মামলায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টায় পীরগাছা উপজেলা থেকে হাসানুরকে গ্রেফতার করা হয়। সে তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, পীরগাছা থানার ওসি সেলিম মালিক।


তিনি মামলার বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে মা হাসনা বেগমের সাথে খারাপ আচারণসহ অভিমান করে থাকে হাসানুর রহমান। রাগ ভাঙ্গানোর জন্য শাশুড়ি মর্জিনা বেগম হাসানুরসহ তার মাকে এক সাথে ভাত খাওয়ার জন্য হাত ধরে জোরাজুরি করে। এ সময় হাসানুর রাগ হয়ে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটি দেখে হাসানুরের বাবা মাহবুর হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে হাসানুরকে আঘাত করে। এ সময় হাসানুর ফল কাটা ধারালো চাকু দিয়ে বাবা মাহবুরের ডান কাঁধের উপর সজোরে আঘাত করে। এতে রক্তাক্তসহ গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মাহবুর মারা যান। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর হাসনা বেগম নিজ ছেলে হাসানুরের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আত্মগোপনে চলে যায় হাসানুর। রবিবার পুলিশ কৌশলে হাসানুর রহমানকে গ্রেফতার করে।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ভূক্তভোগী ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা করছি। তদন্ত কার্যক্রম শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।

বিজ্ঞাপন